Parley
  1. শব্দগুলো
  2. শুরু থেকে শেষ
  3. মেনু ধরে ধরে
  4. ইনবাউন্ড ও আউটবাউন্ড (বিস্তারিত)
  5. কল লিংক (বিস্তারিত)
  6. ডেভেলপারদের জন্য
  7. নিরাপত্তা
  8. English guide
  9. Inbound and outbound (English)
  10. API reference

Parley ব্যবহারের পুরো গাইড

Parley হলো AI ভয়েস এজেন্ট — মানুষের মতো বাংলা/ইংরেজিতে ফোনে কথা বলে: অর্ডার কনফার্ম করে, অ্যাপয়েন্টমেন্ট মনে করিয়ে দেয়, কলের উত্তর দেয়, দরকার হলে মানুষের কাছে কল দিয়ে দেয়। এই গাইডে আছে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রতিদিনের কাজ পর্যন্ত সব — কোনটা লাগবেই, কোনটা ঐচ্ছিক, আর কোন মেনুতে কী।

এজেন্ট বানান→টেস্ট করুন→কল শুরুর উপায় বাছুন→কল দেখুন→ফলাফল আপনার সিস্টেমে

কয়েকটা শব্দ আগে বুঝে নিন

শব্দমানে
এজেন্ট (Agent)যে কল করে বা কল ধরে। দুই রকম: আউটবাউন্ড (নিজে কল করে) আর ইনবাউন্ড (আপনার নম্বরে আসা কল ধরে)।
স্কিল (Skill)এজেন্টের "মাথা": কী বলবে, কীভাবে বলবে, কী জানতে চাইবে, কখন মানুষের কাছে দেবে। একটা স্কিল অনেক এজেন্ট ব্যবহার করতে পারে।
ভার্সন ও পাবলিশস্কিল বদলালে নতুন ভার্সন হয়। পাবলিশ না করা পর্যন্ত আসল কলে নতুন ভার্সন চলে না — তাই নিশ্চিন্তে বদলানো যায়।
ভ্যারিয়েবলপ্রতি কলে বদলায় এমন তথ্য: কাস্টমারের নাম, অর্ডার নম্বর, টাকা। এজেন্ট কথায় এগুলো বলে।
ফলাফল (Result)কল শেষে এজেন্ট যা বের করে: কনফার্ম / বাতিল / পরে কল চাই ইত্যাদি। রিপোর্ট, ক্যাম্পেইন আর আপনার সিস্টেমে যায়।
হ্যান্ড-ওভারএজেন্ট কল মানুষের হাতে দেয় — লাইভ ডেস্কে বা একটা ফোন নম্বরে।
ক্যাম্পেইনএকটা তালিকা (CSV) ধরে সবাইকে কল; না ধরলে নিজে থেকে আবার চেষ্টা।
কল লিংকআপনার দোকান/CRM ডেটা পাঠালেই কল — কোড ছাড়া।
ওয়ালেট ও প্ল্যান মিনিটপ্ল্যানে মাসিক মিনিট থাকে; শেষ হলে ওয়ালেটের টাকা থেকে কাটে। ১০ সেকেন্ডের ধাপে বিল, না ধরা কল ফ্রি।

শুরু থেকে শেষ: ধাপে ধাপে

#কী করবেনলাগবে?কোথায়
১অ্যাকাউন্ট খুলুন: নাম, কোম্পানি, ইমেইল, পাসওয়ার্ড, দেশ, ভাষা। ইমেইলে আসা কোড দিন (বা Google দিয়ে)।লাগবেইসাইটের Start building
২এজেন্ট বানান: কাজটা নিজের ভাষায় লিখুন, Parley এজেন্ট বানিয়ে দেবে — অথবা টেমপ্লেট থেকে।লাগবেইOverview / Agents → Describe a new agent / এজেন্ট এডিটর
৩টেস্ট করুন: ব্রাউজারে কথা বলে, নিজের ফোনে কল নিয়ে, বা টেক্সট চ্যাটে।অবশ্যই করুনউপরের মাইক বাটন, এজেন্ট এডিটরের ডান পাশে Chat / Talk, Test call
৪স্কিল ঠিক হলে Publish করুন। চাইলে "গোল্ডেন টেস্ট" যোগ করুন — পাবলিশের আগে নিজে থেকে চলে।পাবলিশ লাগবেই, টেস্ট ঐচ্ছিকSkills → স্কিল
৪কদরকার হলে: দামের তালিকা/FAQ Files-এ আপলোড করে এজেন্টে টিক দিন; কলটা ধাপে ধাপে Flows-এ আঁকুন।ঐচ্ছিকFiles, Flows, এজেন্ট এডিটর → Knowledge
৫ফোন লাইন: Parley-র লাইনে কল যায়। নিজের নম্বর থেকে কল চাইলে নিজের SIP trunk যোগ করুন; কল ধরার জন্য নম্বর লাগে।আউটবাউন্ডে ঐচ্ছিক, ইনবাউন্ডে নম্বর লাগবেইProviders, Phone numbers
৬কল শুরুর উপায় বাছুন (অন্তত একটা): কল লিংক (কোড ছাড়া), ক্যাম্পেইন (CSV তালিকা), API (ডেভেলপার), বা হাতে Test call।অন্তত একটাCall links, Campaigns, Developers
৭যাচাই (KYC): ক্যাম্পেইন চালু করতে Meghly আপনার ব্যবসা যাচাই করে। সাপোর্টে যোগাযোগ করুন।ক্যাম্পেইনে লাগবেইSettings → Calling rules-এ অবস্থা দেখা যায়
৮মানুষের সাহায্য: এজেন্ট কঠিন কল লাইভ ডেস্কে বা কোনো ফোনে দেবে।ঐচ্ছিকLive desk, স্কিলের Transfer to a phone
৯ফলাফল আপনার সিস্টেমে: কল লিংকের ফলাফল রিকোয়েস্ট, বা ওয়েবহুক।ঐচ্ছিকCall links (৩ নম্বর অংশ), Developers → Webhooks
১০প্রতিদিন: কল, রেকর্ডিং, ট্রান্সক্রিপ্ট, AI সারাংশ দেখুন; ড্যাশবোর্ডে ফলাফল।—Overview, Calls, Analytics
১১টাকা: প্ল্যান মিনিট দেখুন; ওয়ালেটে টাকা — bKash/ব্যাংক/নগদে Meghly-কে দিয়ে টপ-আপের রিকোয়েস্ট পাঠান (Meghly মিলিয়ে যোগ করে), বা অনলাইন পেমেন্ট চালু থাকলে সরাসরি।মিনিট শেষ হলে লাগবেইBilling
মিনিট বা ওয়ালেট না থাকলে নতুন কল হয় না; অ্যাকাউন্ট স্থগিত হলে সব দেখা যায় কিন্তু কিছু বদলানো বা কল করা যায় না।

প্যানেলের বাঁ দিকের মেনু ছয় ভাগে: Overview, Build (তৈরি), Run (চালানো), Observe (দেখা), Connect (যুক্ত করুন), Account (অ্যাকাউন্ট)। সবার নিচে Docs (এই গাইড)। উপরের ডান কোণে সবসময় একটা মাইক বাটন — এজেন্টের সাথে কথা বলুন: যেকোনো পেজ থেকে একটা এজেন্ট বেছে ব্রাউজারে কথা বলুন।

Overview (ওভারভিউ)

Build → Agents (এজেন্ট)

ইনবাউন্ড এজেন্ট শুধু নম্বরের সাথে যুক্ত হলে কাজ করে (Phone numbers)। কল লিংক, ক্যাম্পেইন আর API — তিনটাতেই আউটবাউন্ড এজেন্ট লাগে। দুই রকম কলের পুরো বিবরণ ইনবাউন্ড ও আউটবাউন্ড অধ্যায়ে।

Build → Skills (স্কিল)

Build → Files (ফাইল) ঐচ্ছিক

Build → Flows (ফ্লো) ঐচ্ছিক

Build → Phone numbers (ফোন নম্বর) — কল ধরা আর কলে নিজের নম্বর দেখানো

Run → Calls (কল লগ)

Run → Campaigns (ক্যাম্পেইন) ঐচ্ছিক

  1. New campaign: নাম, আউটবাউন্ড এজেন্ট, কল করার সময়, দিন, একসাথে কয়টা লাইন, কতবার আবার চেষ্টা।
  2. Add contacts: CSV (UTF-8) — একটা phone কলাম আর স্কিলের ভ্যারিয়েবলের কলাম। ভুল নম্বর, ডুপ্লিকেট আর do-not-call বাদ পড়ে, সংখ্যা দেখায়।
  3. Preview: একজন কন্টাক্টের জন্য এজেন্ট কী জানবে দেখুন।
  4. Start (KYC যাচাই লাগবে) → কয়েক সেকেন্ডে কল শুরু। Pause / Resume / Cancel।
  5. ফলাফল: কনফার্ম, বাতিল, কলব্যাক, আবার চেষ্টার অপেক্ষা — প্রতি ৫ সেকেন্ডে আপডেট। Results CSV ডাউনলোড।

Do-not-call তালিকা (এই পেজেই): এই নম্বরগুলোতে কোনো ক্যাম্পেইন, লিংক বা API কখনো কল করবে না। কেউ কলে "আর কল করবেন না" বললে নিজে থেকে যোগ হয়।

Run → Live desk (লাইভ ডেস্ক) ঐচ্ছিক

আপনার দোকান/CRM/POS ডেটা পাঠালে কল, কল শেষে ফলাফল ফেরত। বিস্তারিত নিচে কল লিংক অধ্যায়ে।

Observe → Analytics (অ্যানালিটিক্স)

কাজ সফলের হার, উত্তরের হার, গড় কথা, সফল প্রতি খরচ, দিনে দিনে গ্রাফ, স্কিলের ভার্সন অনুযায়ী ফলাফল, AI খরচের ভাগ। (মানের স্কোর আর কাস্টমারের মুড শীঘ্রই।)

Connect → Integrations (ইন্টিগ্রেশন)

কী কী সংযোগ আছে তার তালিকা: ওয়েবহুক (চালু), আপনার API টুল হিসেবে (চালু), n8n/Zapier/Make/Google Sheets (ওয়েবহুক দিয়ে), কুরিয়ার (টুল হিসেবে); Shopify, WooCommerce, HubSpot, Calendar, WhatsApp ইত্যাদির এক-ক্লিক সংযোগ শীঘ্রই — এখন কল লিংক দিয়েই এগুলো চলে।

Connect → Providers (প্রোভাইডার) ঐচ্ছিক

Connect → Developers (ডেভেলপার) ঐচ্ছিক

Account → Billing (বিলিং)

Account → Settings (সেটিংস)

ডেভেলপারদের জন্য সংক্ষেপে

{
  "agentId": "01a1f038-…",
  "to": "+8801711000000",
  "variables": { "customer_name": "Rahim", "order_id": "A-1001" },
  "idempotencyKey": "order-A-1001",
  "scheduledAt": null
}

একই idempotencyKey আবার পাঠালে নতুন কল হয় না (আগেরটাই ফেরত)। ভুল হলে কারণসহ উত্তর: invalid_variables, no_balance, do_not_call, retry_limit, outbound_frozen ইত্যাদি।

ওয়েবহুকের ঘটনা: call.started, call.answered, call.handover, call.completed (ফলাফলসহ), call.summarized (সারাংশসহ), call.callback_requested, campaign.finished, usage.low। প্রতিটা Meghly-Signature দিয়ে সাইন করা (কল লিংক অধ্যায়ে যাচাইয়ের কোড)। কল লিংকের সব API API রেফারেন্সে।

নিরাপত্তা ও গোপনীয়তা

ইনবাউন্ড ও আউটবাউন্ড কল — পুরো বিবরণ

Parley-র এজেন্ট দুই রকম কাজ করে: আউটবাউন্ড — নিজে মানুষকে কল করে (অর্ডার কনফার্ম, রিমাইন্ডার, বকেয়া টাকা); ইনবাউন্ড — আপনার নম্বরে আসা কল ধরে (সাপোর্ট, বুকিং, তথ্য)। কথা বলা, টুল, ফাইল, ফ্লো, ফলাফল, রেকর্ডিং আর বিল দুটোতেই এক। আলাদা শুধু কল কীভাবে শুরু হয় আর কোন নিয়ম খাটে।

  1. এক নজরে তুলনা
  2. কলের ভেতরে কী হয় (দুটোতেই)
  3. আউটবাউন্ড: শুরুর আগে
  4. আউটবাউন্ড: কল শুরুর ৪ উপায়
  5. আউটবাউন্ড: কখন ডায়াল হয়
  6. আউটবাউন্ড: যে নিয়মে কল আটকায়
  7. কলে কোন নম্বর দেখায়
  8. ভয়েসমেইল ধরা
  9. ইনবাউন্ড: নম্বর আর রাউটিং
  10. ইনবাউন্ড: কল এলে কী হয়
  11. মানুষের কাছে দেওয়া
  12. কলের অবস্থা ও শেষের কারণ
  13. ফলাফল কোথায় যায়
  14. বিল
  15. API সংক্ষেপে
  16. সমস্যা হলে

১. এক নজরে তুলনা

আউটবাউন্ডইনবাউন্ড
কে কল শুরু করেParley (আপনার নির্দেশে)কলার (আপনার নম্বরে ফোন করে)
কী লাগবেআউটবাউন্ড এজেন্ট + পাবলিশ করা স্কিল + মিনিট বা ওয়ালেটইনবাউন্ড এজেন্ট + একটা নম্বর (ভাড়া বা ফরোয়ার্ড) + মিনিট বা ওয়ালেট
কলের তথ্য (ভ্যারিয়েবল)আপনি পাঠান (নাম, অর্ডার…); "লাগবেই" ঘর না থাকলে কল হয় নাকলার পাঠাতে পারে না; Parley নিজে কলারের নম্বর আর আগের তথ্য খুঁজে দেয়
সময়ের নিয়মশুধু কল করার সময়ে (ডিফল্ট ০৯:০০–২০:০০, কখনো ০৮:০০–২১:০০-এর বাইরে না)নম্বরের অফিস টাইম আপনি ঠিক করেন (রাতও হতে পারে); বাইরে মেসেজ/ভয়েসমেইল/রাতের এজেন্ট/মোবাইল
Do-not-call, দিনে ৩ বার, KYCখাটে (KYC শুধু ক্যাম্পেইনে)খাটে না — কলার নিজে ফোন করেছে
সব লাইন ব্যস্ত হলেকল লাইনে অপেক্ষা করে, লাইন খালি হলে ডায়ালকলার হোল্ড মেসেজ শোনেন (৩০ সেকেন্ড পর্যন্ত), তারপর কলব্যাকের মেসেজ
ভয়েসমেইলউত্তর দেওয়া মেশিন চিনে মেসেজ রেখে যেতে পারেঅফিসের বাইরে কলার ভয়েসমেইল রাখতে পারেন

২. কলের ভেতরে কী হয় (দুটোতেই)

  1. শুরুর লাইন: আগে থেকে রেকর্ড করা হলে কল ধরার সাথে সাথে বাজে (কোনো দেরি নেই); "AI বলবে" বাছলে AI নিজে বলে। ইনবাউন্ডে আগে রেকর্ডিংয়ের ঘোষণা বাজতে পারে।
  2. কথা: এজেন্ট স্কিলের নির্দেশনা, ফাইল, আর ফ্লো থাকলে ফ্লো ধরে কথা বলে। কলার মাঝপথে কথা বললে এজেন্ট থেমে শোনে।
  3. ফোনের বোতাম ঐচ্ছিক: যেমন ১ = কনফার্ম, ২ = বাতিল — কথা না বলেও কাজ হয়।
  4. টুল ঐচ্ছিক: কলের মাঝে আপনার সিস্টেম থেকে তথ্য আনে (অর্ডারের অবস্থা, খালি সময়)। আনতে দেরি হলে "এক মুহূর্ত…" বলে।
  5. ফাইল থেকে উত্তর ঐচ্ছিক: দামের তালিকা, FAQ — খোঁজা কয়েক মিলিসেকেন্ডে।
  6. চুপ থাকলে: কয়েক সেকেন্ড পর আবার জিজ্ঞেস করে (কতবার, আপনি ঠিক করেন), তারপর ভদ্রভাবে রাখে। কল কত মিনিট পর্যন্ত চলবে তারও সীমা আছে।
  7. "আর কল করবেন না": কলার এটা বললে এজেন্ট দুঃখ প্রকাশ করে কল রাখে, নম্বর do-not-call তালিকায় যায়।
  8. মানুষের কাছে: কঠিন কল ডেস্কে বা ফোনে দেয় (১১ নম্বর)।
  9. ফলাফল: শেষে এজেন্ট ফলাফল জমা দেয় (যেমন status: confirmed); নিয়মে না মিললে সেটা "বাতিল" হিসেবে কারণসহ থাকে।
  10. পরে: রেকর্ডিং, ট্রান্সক্রিপ্ট, ৩০ সেকেন্ডের মধ্যে AI সারাংশ, বিল — সব Calls-এ।
একটা কল যে স্কিল ভার্সনে শুরু হয়, সেটাতেই শেষ হয় — মাঝে নতুন ভার্সন পাবলিশ করলেও। নতুন কল থেকে নতুন ভার্সন।

৩. আউটবাউন্ড: শুরুর আগে

কীলাগবে?কোথায়
আউটবাউন্ড এজেন্টলাগবেইAgents → New agent (দিক: Outbound)
স্কিলের পাবলিশ করা ভার্সনলাগবেইএজেন্ট এডিটর → Versions → Publish
প্ল্যান মিনিট বা ওয়ালেটে টাকালাগবেইBilling
KYC যাচাইশুধু ক্যাম্পেইনে লাগবেইMeghly করে; Settings → Calling rules-এ দেখায়
নিজের নম্বর থেকে কল (SIP trunk বা ভাড়া নম্বর)ঐচ্ছিকProviders, Phone numbers
ভয়েসমেইল চেনাঐচ্ছিকএজেন্ট এডিটর → Voice → Answering machines
ফলাফল আপনার সিস্টেমেঐচ্ছিকCall links বা Developers → Webhooks

৪. আউটবাউন্ড: কল শুরুর ৪ উপায়

উপায়কার জন্যকীভাবে
Test callনিজে পরীক্ষাOverview বা Agents → Test call: এজেন্ট, নম্বর, ভ্যারিয়েবল দিন → কয়েক সেকেন্ডে কল। আসল কলের মতো রেকর্ড ও বিল হয়।
কল লিংকদোকান, CRM, POS — কোড ছাড়াআপনার সিস্টেম লিংকে ডেটা পাঠায় → কল। কল লিংক অধ্যায়।
ক্যাম্পেইনএকটা তালিকার সবাইকেCSV আপলোড → সময়, লাইন, আবার চেষ্টা ঠিক করে Start।
APIডেভেলপারPOST /v1/calls (১৫ নম্বর)।

যেভাবেই শুরু হোক, একই key (যেমন অর্ডার নম্বর) দিয়ে দুইবার পাঠালে একটাই কল হয়। কল সাথে সাথে বা নির্দিষ্ট সময়ে (scheduledAt) হতে পারে।

৫. আউটবাউন্ড: কখন ডায়াল হয়

৬. আউটবাউন্ড: যে নিয়মে কল আটকায়

ডায়ালের ঠিক আগে প্রতিটা কল এই নিয়মগুলো পার হয়, উপর থেকে নিচে। আটকালে কলটা Rejected হয়, কারণ লেখা থাকে, আর ওয়েবহুক যায় — চুপচাপ বাদ পড়ে না।

কারণমানেকী করবেন
tenant_suspendedঅ্যাকাউন্ট স্থগিতMeghly-র সাথে যোগাযোগ
outbound_frozenMeghly আউটবাউন্ড বন্ধ রেখেছে (কারণ Settings-এ লেখা)কারণ ঠিক করে Meghly-কে জানান
kyc_requiredক্যাম্পেইনের কল, কিন্তু ব্যবসা যাচাই হয়নিKYC করান (একটা একটা কল/API-তে লাগে না)
do_not_callনম্বর do-not-call তালিকায়মানুষটা নিজে চাইলে তালিকা থেকে সরান
retry_limitএই নম্বরে গত ২৪ ঘণ্টায় ৩ বার ডায়াল হয়েছেপরের দিন
no_balanceমিনিটও নেই, ওয়ালেটও খালিটপ-আপ
retry_too_soon, outside_hoursআটকায় না, শুধু পিছায় — সময় হলে নিজে ডায়াল হয়কিছু না

৭. কলে কোন নম্বর দেখায়

মানুষের ফোনে কোন নম্বর দেখাবে, এই ক্রমে:

  1. এজেন্টে আপনি যে নম্বর বেছেছেন (এজেন্ট → Edit → কলে কোন নম্বর দেখাবে)।
  2. না বাছলে: আপনার ডিফল্ট SIP ক্যারিয়ারের নম্বর।
  3. সেটা না থাকলে: আপনার প্রথম ভাড়া নেওয়া নম্বর।
  4. কিছুই না থাকলে: Meghly-র কমন নম্বর।

৮. ভয়েসমেইল ধরা (আউটবাউন্ড) ঐচ্ছিক

৯. ইনবাউন্ড: নম্বর আর রাউটিং

নম্বর পাওয়ার দুই উপায়

ভাড়া নম্বরনিজের নম্বর (ফরোয়ার্ড)
কীভাবেPhone numbers → Rent a number → পুল থেকে বাছুনআপনার ক্যারিয়ারে নম্বরটা Meghly-র নম্বরে ফরোয়ার্ড করুন → Connect a number
চালু হয়সাথে সাথেপ্রথম কল আসলে (তার আগে "অপেক্ষায়")
খরচমাসিক ভাড়া + কলের মিনিটকলের মিনিট (ফরোয়ার্ডের চার্জ আপনার ক্যারিয়ারের)
কলে দেখানো যায়?হ্যাঁনা, শুধু কল আনে
ছেড়ে দিলেপুলে ফেরেমুছে যায়

কয়টা নম্বর রাখতে পারবেন তা প্ল্যানে লেখা। পুরনো কল নম্বর ছাড়ার পরেও থাকে।

প্রতিটা নম্বরের রাউটিং

ঘরমানে
এজেন্টকোন ইনবাউন্ড এজেন্ট ধরবে। না থাকলে নম্বরের ডেস্ক, সেটাও না থাকলে "এখন পাওয়া যাচ্ছে না" মেসেজ।
অফিস টাইম ও দিনযেমন 09:00-18:00, শনি–বৃহস্পতি। রাত পার হতে পারে (20:00-08:00)। খালি রাখলে সবসময় খোলা।
সময়ের বাইরেমেসেজ (ডিফল্ট: "আমরা এখন বন্ধ"), ভয়েসমেইল, অন্য এজেন্ট (রাতের এজেন্ট), ডেস্ক, বা মোবাইলে বাজানো।
আগে মোবাইলে বাজবে ঐচ্ছিককল এলে আগে আপনার মোবাইলে বাজে, ১০–৬০ সেকেন্ড (ডিফল্ট ২৫) — অফিস সময়ে, পরে, বা দুই সময়েই। শুধু নিজের দেশের নম্বর, নিজের Meghly নম্বর না।
যেকোনো অবস্থায় কল কোথাও না কোথাও যায় — কলার কখনো চুপচাপ লাইনে পড়ে থাকেন না।

১০. ইনবাউন্ড: কল এলে কী হয়

  1. নম্বর চেনা: কোন অ্যাকাউন্টের কোন নম্বর, ক্যারিয়ার যে রূপেই পাঠাক (+880…, 0…)।
  2. রাউটিং: অফিস টাইম আর উপরের ঘর দেখে ঠিক হয় — এজেন্ট, মোবাইল, ডেস্ক, ভয়েসমেইল না মেসেজ।
  3. টাকা আছে? মিনিট বা ওয়ালেট না থাকলে কলার একটা মেসেজ শোনেন, কল Rejected।
  4. কলারকে চেনা: এজেন্ট পায় caller_number, caller_known (হ্যাঁ/না), caller_previous_calls, আর এই নম্বর আগে কোনো ক্যাম্পেইনে থাকলে তার তথ্য (যেমন customer_name, order_id) — তাই পরিচিত কাস্টমারকে নাম ধরে ডাকতে পারে।
  5. লাইন খালি? সব লাইন ব্যস্ত হলে কলার হোল্ড মেসেজ শোনেন (প্রতি ১৫ সেকেন্ডে), ৩০ সেকেন্ড পর্যন্ত। লাইন খালি হলে এজেন্ট ধরে; না হলে "পরে কল করব" মেসেজ, কলব্যাক তালিকায় যোগ আর call.callback_requested ওয়েবহুক। অপেক্ষার সময়ের বিল হয় না।
  6. এজেন্ট ধরে: রেকর্ডিংয়ের ঘোষণা (চালু থাকলে) → শুরুর লাইন → কথা। বাকি সব আউটবাউন্ডের মতো।
  7. ভয়েসমেইল: মেসেজ → বিপ → ২ মিনিট পর্যন্ত রেকর্ড (৬ সেকেন্ড চুপ থাকলে শেষ) → কল লগে "Voicemail", ফলাফলে রেকর্ডিং।
  8. মোবাইলে বাজানো: কলার রিং শোনেন (বিল নেই)। মোবাইল ধরলে দুজন কথা বলেন, রেকর্ড আর বিল হয়; না ধরলে অফিস সময়ে এজেন্ট/ডেস্ক, পরে ভয়েসমেইল। মোবাইলে কলটা আপনার এই নম্বর দেখিয়ে আসে।

ইনবাউন্ড স্কিলে "লাগবেই" ভ্যারিয়েবল চাওয়া হয় না — কলার তো পাঠাতে পারে না।

১১. মানুষের কাছে দেওয়া

লাইভ ডেস্কফোনে ট্রান্সফার
কোথায় যায়আপনার দলের ব্রাউজার সফটফোনেযেকোনো ফোন নম্বরে (ম্যানেজারের মোবাইল, অফিস লাইন)
সেট কোথায়Live desk + এজেন্ট এডিটর → Hand-overএজেন্ট এডিটর → Hand-over → Transfer to a phone (সর্বোচ্চ ১০ জন)
কখনআপনার লেখা অবস্থায়, আর সবসময়: কলার মানুষ চাইলে, রেগে গেলে, এজেন্ট না জানলেলেখা অবস্থায়, বা কলার ওই মানুষটাকে চাইলে
বাজার সময়খালি সদস্যদের একে একে (যে সবচেয়ে বেশি সময় ফাঁকা, আগে)এজেন্ট কলারের সাথে থাকে যতক্ষণ না ধরে
কেউ না ধরলেকল AI-তে ফেরে বা কলব্যাক তালিকায় যায়এজেন্ট কলারকে বলে আর কথা চালিয়ে যায়
যিনি ধরেন তিনি দেখেনকেন দেওয়া হলো, এজেন্ট কী জানে— (নম্বর কখনো AI বা ট্রান্সক্রিপ্টে যায় না)

দুটোতেই কল একটাই থাকে, পুরোটা রেকর্ড আর বিল হয়; ওয়েবহুক call.handover।

১২. কলের অবস্থা ও শেষের কারণ

Queued→Dialing→Ringing→Answered→InConversation→Completed

অন্যভাবে শেষ: NoAnswer (ধরেনি), Busy, Voicemail, Rejected (নিয়মে আটকেছে), Failed, Cancelled। মানুষের কাছে গেলে মাঝে HandingOver → WithHuman। ইনবাউন্ড শুরু হয় Ringing থেকে।

শেষের কারণমানে
agent_endedএজেন্ট কাজ শেষ করে রেখেছে
caller_hung_upকলার রেখে দিয়েছেন
silenceঅনেকক্ষণ চুপ
time_limitসর্বোচ্চ মিনিট পার
voicemail / voicemail_leftমেশিন ধরেছে / কলার ভয়েসমেইল রেখেছেন
handed_over, transferredডেস্কে / ফোনে দেওয়া হয়েছে
opt_outকলার আর কল চান না
lines_busyইনবাউন্ড: সব লাইন ব্যস্ত ছিল, কলব্যাক চাওয়া হয়েছে
caller_abandonedরিং হওয়ার সময়ই কলার রেখে দিয়েছেন (বিল নেই)
agent_unavailable, not_dialledএজেন্ট/স্কিল চালানো যায়নি (আর্কাইভ, পাবলিশ নেই)

১৩. ফলাফল কোথায় যায়

১৪. বিল

১৫. API সংক্ষেপে

কাজরিকোয়েস্ট
একটা আউটবাউন্ড কলPOST /v1/calls {agentId, to, variables, idempotencyKey, scheduledAt}
কল বাতিল (লাইনে থাকলে)POST /v1/calls/{id}/cancel
একটা কল, ঘটনা আর ফলাফলসহGET /v1/calls/{id}; কথা: GET /v1/calls/{id}/transcript
কলের তালিকা, ফিল্টারসহGET /v1/calls?from&to&agent&direction&endReason&result&outcome&minCost&maxCost&q&cursor (পরের পাতা X-Next-Cursor হেডারে)
সংখ্যার ঘর / CSVGET /v1/calls/summary, GET /v1/calls/export.csv (একই ফিল্টার)
নম্বরGET /v1/numbers, GET /v1/numbers/available, POST /v1/numbers/{id}/rent, POST /v1/numbers/forwarded, PUT /v1/numbers/{id} (এজেন্ট), PUT /v1/numbers/{id}/routing, DELETE /v1/numbers/{id}
কলে কোন নম্বর দেখাবেGET /v1/caller-numbers, PUT /v1/agents/{id}/caller-number {numberId}
নিয়মের অবস্থাGET /v1/compliance

বিস্তারিত উদাহরণ API রেফারেন্সে (English)।

১৬. সমস্যা হলে

দেখছেনকী করবেন
কল Queued-এ বসে আছেকল করার সময়ের বাইরে, বা সব লাইন ব্যস্ত। সময় হলে নিজে যাবে। ক্যাম্পেইন Pause থাকলেও অপেক্ষা করে।
invalid_variablesস্কিলের "লাগবেই" ভ্যারিয়েবল পাঠাননি। এজেন্ট এডিটর → Model-এ দেখুন কোনগুলো লাগে।
Rejected — do_not_call / retry_limit৬ নম্বর দেখুন।
অনেক কল Voicemailসময় বদলান (অফিস টাইমে মানুষ কম ধরে), বা ভয়েসমেইল মেসেজ রাখুন।
নিজের নম্বরে কল এসে "পাওয়া যাচ্ছে না" বলেনম্বরে ইনবাউন্ড এজেন্ট বা ডেস্ক বাছেননি, বা এজেন্ট আর্কাইভ/স্কিল পাবলিশ নেই।
ফরোয়ার্ড করা নম্বর "অপেক্ষায়"এখনো একটাও কল আসেনি। ক্যারিয়ারে ফরোয়ার্ড ঠিক আছে কিনা দেখে একটা কল করুন।
ইনবাউন্ডে কলার "পরে কল করব" শোনেনসব লাইন ব্যস্ত ছিল। প্ল্যানে লাইন বাড়ান; কলব্যাক তালিকা Live desk-এ।
মোবাইলে বাজে নানম্বরটা নিজের দেশের কিনা, আর "কখন" (অফিস সময়/পরে) ঠিক বাছা কিনা দেখুন।
এজেন্ট ধীরে উত্তর দেয়এজেন্ট এডিটরের গতির দাগে দেখুন কোথায় সময় যাচ্ছে (শোনা, ভাবা, বলা, ফাইল, টুল)।

কল লিংক — আপনার যেকোনো সিস্টেম থেকে অটো কল

অর্ডার এলে কাস্টমারকে কল করে কনফার্ম করা, নতুন লিড এলে কল, বকেয়া বিলের রিমাইন্ডার — এগুলো চালু করতে প্রোগ্রামার লাগবে না। Parley আপনাকে একটা লিংক দেয়। আপনার সিস্টেম (দোকান, CRM, POS, নিজের অ্যাপ) ওই লিংকে ডেটা পাঠালেই এজেন্ট কল করে, আর কল শেষে ফলাফল আপনার সিস্টেমে ফেরত পাঠাতে পারে।

আপনার সিস্টেম→কল লিংক→এজেন্ট কাস্টমারকে কল করে→ফলাফল→আপনার সিস্টেম
  1. শুরু করার আগে
  2. লিংক বানানো
  3. লিংকে ডেটা পাঠানো
  4. আমরা কী ডেটা নিই
  5. ঘর বেছে নেওয়া
  6. লিংক কী উত্তর দেয়
  7. ফলাফল ফেরত পাঠানো
  8. নিরাপত্তা
  9. সীমা ও নিয়ম
  10. সমস্যা হলে
  11. ডেভেলপারদের জন্য API

১. শুরু করার আগে

২. লিংক বানানো

  1. প্যানেলে বাঁ দিকে Call links → New link।
  2. একটা নাম দিন (যেমন "দোকানের অর্ডার") আর কোন এজেন্ট কল করবে বেছে নিন।
  3. একটা লিংক পাবেন, এরকম দেখতে:
https://voice.meghly.com/in/cl_k3m9q2x7v4b8n5p6r2t8/q8v4m2k9x3p7n5b6t2r8w4z6y3c9d5f2

লিংকের দুই অংশ: cl_… হলো লিংকের নাম্বার, শেষের লম্বা অংশ হলো গোপন চাবি। পুরো লিংক যার কাছে আছে, সে আপনার এজেন্ট দিয়ে কল চালু করতে পারে — তাই এটা পাসওয়ার্ডের মতো রাখুন।

লিংক কারো হাতে চলে গেছে মনে হলে লিংকের পেজে New secret চাপুন। পুরনো লিংক সাথে সাথে বন্ধ হবে, নতুনটা আপনার সিস্টেমে বসিয়ে দিন।

৩. লিংকে ডেটা পাঠানো

আপনার সিস্টেম যেভাবে পারে সেভাবেই পাঠাবে — আমাদের কোনো নির্দিষ্ট ফরম্যাট মানতে হবে না।

WooCommerce (WordPress দোকান)

  1. WordPress অ্যাডমিন → WooCommerce → Settings → Advanced → Webhooks → Add webhook।
  2. Name: যেকোনো নাম। Status: Active। Topic: Order created।
  3. Delivery URL: আপনার কল লিংক।
  4. Secret: একটা লম্বা র‍্যান্ডম লেখা দিন (পরে নিরাপত্তায় লাগবে, ৮ নম্বর দেখুন)।
  5. API version: সবচেয়ে নতুনটা। Save webhook।

Save করার সময় WooCommerce একটা টেস্ট পাঠায় (webhook_id=…)। লিংক এটা চিনে নেয় আর ঠিক আছে বলে উত্তর দেয় — কোনো কল হয় না।

Shopify

  1. Shopify অ্যাডমিন → Settings → Notifications → Webhooks → Create webhook।
  2. Event: Order creation। Format: JSON। URL: আপনার কল লিংক।
  3. Save। পেজের নিচে Shopify একটা signing secret দেখায় — এটা নিরাপত্তার জন্য রেখে দিন।

CRM, POS বা অন্য সফটওয়্যার

সফটওয়্যারে "Webhook", "Notification URL", "Callback URL" বা "HTTP POST" নামে কোনো সেটিং থাকলে সেখানে লিংকটা বসিয়ে দিন। না থাকলে Zapier, Make বা n8n দিয়ে "Webhook / HTTP request" স্টেপে লিংকটা দিন।

নিজের কোড (যেকোনো ভাষা)

লিংকে একটা POST রিকোয়েস্ট, বডিতে JSON। কোনো API key বা বিশেষ হেডার লাগে না।

# cURL
curl -X POST "https://voice.meghly.com/in/cl_…/…" \
  -H "Content-Type: application/json" \
  -d '{"id":"A-1001","name":"রহিম","phone":"01711-000000","total":1450}'
// PHP / Laravel
Http::post(env('PARLEY_LINK'), [
    'id' => $order->id, 'name' => $order->customer_name,
    'phone' => $order->phone, 'total' => $order->total,
]);
// Node.js
await fetch(process.env.PARLEY_LINK, {
  method: "POST",
  headers: { "Content-Type": "application/json" },
  body: JSON.stringify({ id: order.id, name: order.name, phone: order.phone, total: order.total }),
});
# Python
import os, requests
requests.post(os.environ["PARLEY_LINK"], json={"id": "A-1001", "name": "Rahim", "phone": "01711000000", "total": 1450}, timeout=10)
// C# / .NET
using var http = new HttpClient();
await http.PostAsJsonAsync(link, new { id = "A-1001", name = "Rahim", phone = "01711000000", total = 1450 });
// Google Sheet (Extensions → Apps Script): নতুন সারির ডেটা পাঠানো
function sendRow(row) {
  UrlFetchApp.fetch(PropertiesService.getScriptProperties().getProperty('PARLEY_LINK'), {
    method: 'post', contentType: 'application/json',
    payload: JSON.stringify({ id: row[0], name: row[1], phone: row[2] })
  });
}

লিংকটা কোডে সরাসরি না লিখে সেটিং বা environment variable-এ রাখুন (উপরের উদাহরণে PARLEY_LINK)।

পুরনো ধরনের ফর্মও চলে: Content-Type: application/x-www-form-urlencoded দিয়ে name=Rahim&phone=01711000000 পাঠালে লিংক এগুলোকে ঘর হিসেবে পড়ে।

৪. আমরা কী ডেটা নিই

আপনার সিস্টেম যে JSON দেয় সেটাই পাঠাবে — ঘরের নাম আপনার ইচ্ছামতো। আমাদের দরকার শুধু:

কীলাগবে?কেন
ফোন নম্বরহ্যাঁকাকে কল করবে। 01711000000, 01711-000000, +8801711000000, 8801711000000, বাংলা অঙ্ক ০১৭১১০০০০০০ — সব চলে।
একটা ইউনিক আইডিখুব দরকারিঅর্ডার নম্বর, লিড আইডি, ইনভয়েস নম্বর। একই আইডিতে দুইবার কল হয় না — দোকান একই অর্ডার দুইবার পাঠালেও।
এজেন্টের ভ্যারিয়েবলস্কিল যা চায়নাম, টাকার পরিমাণ, পণ্যের নাম, ডেলিভারির ঠিকানা — এজেন্ট কলে এগুলো বলবে।
বাকি সব ঘরনাথাকলে সমস্যা নেই; শর্তে ব্যবহার করতে পারেন (যেমন পেমেন্টের ধরন)।

উদাহরণ ১ — একটা সাধারণ অর্ডার

{
  "id": "A-1001",
  "name": "রহিম উদ্দিন",
  "phone": "01711-223344",
  "total": 1450,
  "payment": "cod",
  "address": "মিরপুর ১০, ঢাকা"
}

উদাহরণ ২ — WooCommerce যেভাবে পাঠায় (ছোট করে)

{
  "id": 727,
  "status": "processing",
  "total": "1450.00",
  "payment_method": "cod",
  "billing": { "first_name": "রহিম", "last_name": "উদ্দিন", "phone": "01711-223344" },
  "line_items": [ { "name": "T-shirt", "quantity": 2 } ]
}

এখানে ফোন আছে billing-এর ভেতরে — তাই ঘরের নাম হবে billing.phone।

উদাহরণ ৩ — এক রিকোয়েস্টে অনেকগুলো (CRM-এর লিড তালিকা)

{
  "leads": [
    { "lead_id": "L1", "name": "করিম", "mobile": "+8801811000001" },
    { "lead_id": "L2", "name": "রিনা", "mobile": "01911000002" }
  ]
}

এখানে "রেকর্ডের তালিকা" ঘরে leads লিখবেন — প্রতিটা লিডে আলাদা কল হবে (এক রিকোয়েস্টে সর্বোচ্চ ১০০টা)। বডি নিজেই তালিকা হলে ([ {...}, {...} ]) ঘরটা ফাঁকা রাখুন।

৫. ঘর বেছে নেওয়া

প্রথমে একটা টেস্ট অর্ডার দিন (বা টেস্ট ডেটা পাঠান)। লিংক শেষ রিকোয়েস্টটা রেখে দেয়, আর লিংকের পেজে সব ঘর দেখায়। তারপর:

  1. ফোন নম্বরের ঘর বেছে নিন। এটা না বাছা পর্যন্ত কোনো কল হয় না — আসা ডেটা শুধু নমুনা হিসেবে থাকে।
  2. ইউনিক আইডি বেছে নিন (অর্ডার নম্বর)।
  3. এজেন্টের প্রতিটা ভ্যারিয়েবল-এর পাশে কোন ঘর থেকে আসবে বেছে নিন।
  4. দরকার হলে শর্ত দিন (নিচের টেবিল)।
  5. দরকার হলে অপেক্ষা দিন — যেমন অর্ডারের ১০ মিনিট পরে কল।
  6. Check with the last request চাপুন — কোন নম্বরে কল যাবে, এজেন্ট কী জানবে, কোনো সমস্যা আছে কিনা দেখাবে। এতে কোনো কল হয় না।
  7. Save। এখন থেকে প্রতিটা নতুন ডেটায় কল হবে।

ঘরের নাম কীভাবে পড়বেন

ঘরের নামউদাহরণ ২-এ যা পায়
id727
billing.phone01711-223344 (billing-এর ভেতরের phone)
billing.first_nameরহিম
line_items.0.nameT-shirt (তালিকার প্রথমটা; গোনা শুরু ০ থেকে)

শর্ত — কখন কল হবে

সব শর্ত মিললে তবেই কল। না মিললে রেকর্ডটা বাদ (skipped)। বড়-ছোট হাতের অক্ষর পার্থক্য করে না।

শর্তউদাহরণ
সমান (Is)payment_method সমান cod — শুধু ক্যাশ অন ডেলিভারি
সমান নয় (Is not)status সমান নয় cancelled
এর মধ্যে আছে (Contains)address-এ আছে ঢাকা
এগুলোর একটা (Is one of)payment_method এগুলোর একটা cod,bkash
মান আছে / খালিemail খালি
এর বেশি / এর কমtotal এর বেশি 1000

৬. লিংক কী উত্তর দেয়

প্রতিটা রিকোয়েস্টে লিংক জানায় প্রতিটা রেকর্ডের কী হলো:

{
  "accepted": true,
  "queued": 1,
  "results": [
    { "index": 0, "outcome": "queued", "callId": "01a1f03c-5c48-7b14-9181-bceae273ee56", "detail": "key 727" }
  ]
}
outcomeমানে
queuedকল লাইনে উঠেছে
duplicateএই আইডিতে আগেই কল হয়েছে — আবার হবে না
skippedশর্ত মেলেনি
invalidফোন নম্বর নেই বা ভুল
refusedনিয়মে আটকেছে: ব্যালেন্স নেই, নম্বর do-not-call তালিকায়, দিনে ৩ বার চেষ্টা হয়ে গেছে, এজেন্টের দরকারি ভ্যারিয়েবল নেই — বা নিরাপত্তা যাচাই মেলেনি
sampleএখনো ফোনের ঘর বাছা হয়নি; ডেটা নমুনা হিসেবে রাখা হলো
pingপাঠানোর সিস্টেমের টেস্ট (যেমন WooCommerce)
pausedলিংক বন্ধ বা অ্যাকাউন্ট স্থগিত — কোনো কল হয়নি

সব ঘটনা লিংকের পেজে Requests received-এ দেখা যায়। HTTP কোড: 200 নেওয়া হয়েছে · 400 বডি JSON বা ফর্ম না · 403 নিরাপত্তা যাচাই মেলেনি · 404 লিংক ভুল · 413 বডি বড় বা ১০০-র বেশি রেকর্ড · 429 খুব দ্রুত পাঠাচ্ছেন।

লিংক বন্ধ থাকলেও 200 দেয় (কল ছাড়া), যাতে WooCommerce বা Shopify নিজে থেকে ওয়েবহুক বন্ধ করে না দেয়।

৭. ফলাফল ফেরত পাঠানো (ঐচ্ছিক)

কল শেষ হলে Parley আপনার সিস্টেমে একটা রিকোয়েস্ট পাঠাতে পারে — যেমন অর্ডারে নোট, অর্ডারের স্ট্যাটাস বদল, CRM-এ কলের ফলাফল। কী পাঠাবে আপনি লিংকের পেজের ৩ নম্বর অংশে লিখে দেন:

ঘরকী লিখবেন
WhenThe call ends (কল শেষ হওয়ার সাথে সাথে) বা The AI summary is ready (কয়েক সেকেন্ড পরে, সারাংশসহ)
Methodআপনার সিস্টেমের API যা চায়: সাধারণত POST, কখনো PUT/PATCH
Addressআপনার API-র ঠিকানা, https:// দিয়ে শুরু
Headersলগইনের চাবি ইত্যাদি, প্রতি লাইনে নাম: মান
Bodyযা পাঠাবেন; ফাঁকা রাখলে আমাদের সাধারণ JSON যায়
Only forশুধু কিছু ফলাফলে পাঠাতে চাইলে (যেমন শুধু Completed); কিছু না বাছলে সব কলে

বসানোর জিনিস (placeholder)

ঠিকানা, হেডার আর বডিতে নিচের লেখাগুলো লিখলে পাঠানোর সময় আসল মান বসে যায়:

লিখুনযা বসবেউদাহরণ
{var.order_id}কলের যেকোনো ভ্যারিয়েবল ({var.নাম})727
{result.status}এজেন্ট যে ফলাফল বের করেছেconfirmed
{result.ঘর}ফলাফলের যেকোনো ঘর{result.delivery_time}
{call.state}কলের শেষ অবস্থাCompleted, NoAnswer, Busy, Voicemail, Failed, Rejected, Cancelled
{call.summary}AI সারাংশ (When = AI summary হলে)কাস্টমার অর্ডার কনফার্ম করেছেন…
{call.id}Parley-তে কলের আইডি01a1f03c-…
{call.to}যে নম্বরে কল হয়েছে8801711223344
{call.durationSec} / {call.billableSec}কথা বলার সময় / বিলের সেকেন্ড65
{call.endReason}কেন শেষ হলোagent_ended
{call.answeredAt} / {call.endedAt}সময় (ISO)2026-11-19T10:01:05Z
{secret.NAME}আপনার রাখা সিক্রেট — শুধু হেডারেAPI চাবি
JSON বডিতে মানগুলো নিজে থেকে নিরাপদভাবে বসে (উদ্ধৃতি চিহ্ন, নতুন লাইন ঠিক থাকে)। উদ্ধৃতি চিহ্ন আপনি লিখবেন: "note":"{call.summary}"। সংখ্যার জন্য উদ্ধৃতি ছাড়া: "seconds":{call.durationSec}।

উদাহরণ — WooCommerce অর্ডারে নোট

WooCommerce → Settings → Advanced → REST API থেকে একটা key বানান (Read/Write)। consumer_key:consumer_secret লেখাটা base64 করে Developers → Secrets-এ WOO_AUTH নামে রাখুন।

When:     The AI summary is ready
Method:   POST
Address:  https://your-shop.com/wp-json/wc/v3/orders/{var.order_id}/notes
Headers:  Authorization: Basic {secret.WOO_AUTH}
Body:     {"note":"Parley call: {call.state}. Result: {result.status}. {call.summary}","customer_note":false}

উদাহরণ — Shopify অর্ডারে নোট

Method:   PUT
Address:  https://your-shop.myshopify.com/admin/api/2025-01/orders/{var.order_id}.json
Headers:  X-Shopify-Access-Token: {secret.SHOPIFY_TOKEN}
Body:     {"order":{"id":{var.order_id},"note":"Parley: {call.state} — {result.status}"}}

উদাহরণ — নিজের সার্ভার বা CRM

Method:   POST
Address:  https://crm.example.com/api/leads/{var.lead_id}/calls
Headers:  X-Api-Key: {secret.CRM_KEY}
Body:     {"result":"{result.status}","state":"{call.state}","seconds":{call.durationSec},"summary":"{call.summary}"}

Body ফাঁকা রাখলে এটা যায়:

{"callId":"…","status":"Completed","endReason":"agent_ended","to":"8801711223344","durationSec":65,"result":"confirmed","summary":"…"}

পাঠানোর নিয়ম

৮. নিরাপত্তা

আমরা যা করি

আপনি যা করবেন (পরামর্শ)

আমাদের পাঠানো রিকোয়েস্ট যাচাই

Meghly-Signature: t=1763542800,v1=5f2c…। v1 = HMAC-SHA256(চাবি = আপনার লিংকের শেষ অংশ / গোপন চাবি, লেখা = t + "." + বডি), hex। t ৫ মিনিটের বেশি পুরনো হলে বাতিল করুন।

// Node.js
const crypto = require("crypto");
function fromParley(rawBody, header, linkSecret) {
  const parts = Object.fromEntries(header.split(",").map(p => p.split("=")));
  if (Math.abs(Date.now() / 1000 - Number(parts.t)) > 300) return false;
  const mac = crypto.createHmac("sha256", linkSecret).update(parts.t + "." + rawBody).digest("hex");
  return crypto.timingSafeEqual(Buffer.from(mac), Buffer.from(parts.v1 || ""));
}
// PHP
function from_parley(string $raw, string $header, string $secret): bool {
    parse_str(str_replace(',', '&', $header), $p);
    if (abs(time() - (int)($p['t'] ?? 0)) > 300) return false;
    return hash_equals(hash_hmac('sha256', $p['t'] . '.' . $raw, $secret), $p['v1'] ?? '');
}

আমরা কী রাখি

৯. সীমা ও নিয়ম

বডির আকারসর্বোচ্চ ১ MB
এক রিকোয়েস্টে রেকর্ডসর্বোচ্চ ১০০
রিকোয়েস্টের গতিপ্রতি লিংকে মিনিটে ১২০; প্রতি IP-তে মিনিটে ৩০০
অ্যাকাউন্টে লিংকসর্বোচ্চ ৫০
ভ্যারিয়েবলের মানপ্রতিটা সর্বোচ্চ ২০০০ অক্ষর
কল করার আগে অপেক্ষা০ থেকে ১৪৪০ মিনিট (২৪ ঘণ্টা)
একটা নম্বরে চেষ্টা২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ বার
ফলাফল পাঠানোর অপেক্ষাআপনার সার্ভার ১০ সেকেন্ডে উত্তর না দিলে আবার চেষ্টা

১০. সমস্যা হলে

যা দেখছেনকী করবেন
লিংকের পেজে "Nothing received yet"আপনার সিস্টেম পাঠায়নি। ওয়েবহুক Active কিনা আর URL পুরোটা ঠিক কপি হয়েছে কিনা দেখুন; একটা টেস্ট অর্ডার দিন।
sampleফোনের ঘর বেছে Save করুন।
invalid — no phone numberফোনের ঘর ভুল বা কিছু অর্ডারে ফোন নেই। "Check with the last request" দিয়ে দেখুন।
refused — variablesএজেন্টের দরকারি ভ্যারিয়েবলের ঘর বাছা হয়নি বা ফাঁকা।
refused — signatureSecrets-এ রাখা সিক্রেট আর দোকানের webhook secret এক নয়, বা হেডারের নাম ভুল।
duplicateঠিক আছে — একই অর্ডারে আবার কল হয় না। প্রতিটা অর্ডারে আলাদা আইডির ঘর বেছেছেন কিনা দেখুন।
কল লাইনে আছে কিন্তু হচ্ছে নাকল করার সময়ের বাইরে, বা একসাথে কলের সীমা পূর্ণ। সময় হলে নিজে থেকে হবে।
Results sent — answered 401/403আপনার API-র key ভুল বা মেয়াদ শেষ; Secrets-এ নতুনটা দিন, Retry।
Results sent — answered 404ঠিকানা ভুল, বা {var.order_id} খালি; Show the request দিয়ে দেখুন।
"the address is not public"ফলাফল শুধু ইন্টারনেটের পাবলিক https ঠিকানায় যায়; লোকাল বা অফিস নেটওয়ার্কের ঠিকানায় না।
লিংকের জায়গায় "secret can't be read"New secret চাপুন, নতুন লিংক আপনার সিস্টেমে বসান।

The complete Parley guide (English)

Parley is an AI voice agent that talks on the phone in Bangla or English: it confirms orders, reminds appointments, answers your numbers and hands hard calls to people. Below: from sign-up to daily work — what is required, what is optional, and what each menu does.

Words

Agent — makes calls (outbound) or answers your numbers (inbound). Skill — what the agent says and does; changes make versions, and only a published version runs on calls. Variables — per-call facts (name, order number, amount). Result — what the agent concludes (confirmed, cancelled, call back…). Hand-over — passing the call to a person (live desk or a phone). Campaign — a CSV list called with retries. Call link — your system sends data, a call starts, no code. Plan minutes and wallet — monthly minutes, then the wallet; billed in 10-second steps; unanswered calls are free.

From start to finish

#DoNeeded?Where
1Sign up (name, company, email, password, country, language) and enter the emailed code, or use GooglerequiredSite → Start building
2Make an agent: describe the job in your words, or start from a templaterequiredOverview / Agents / Skills
3Test: talk in the browser, call your phone, or the text Test chatdo itAgents, skill page
4Publish the skill; add golden tests that run before every publishpublish required, tests optionalSkills
5Phone line: Parley's line by default; your own SIP trunk to call from your number; a number to answer callsoutbound optional, inbound number requiredProviders, Phone numbers
6Choose how calls start: call links, campaigns, the API, or a test callat least oneCall links, Campaigns, Developers
7KYC: Meghly verifies your business before campaignscampaigns requiredSettings → Calling rules
8People: live desk, or transfer to a phoneoptionalLive desk, skill page
9Results into your system: call link result request or webhooksoptionalCall links, Developers
10Daily: calls, recordings, transcripts, AI summaries, dashboards—Overview, Calls, Analytics
11Money: plan minutes, wallet top-up (bKash/card), auto-rechargewhen minutes run outBilling

Menu by menu

The menu is in groups: Overview · Build · Run · Observe · Connect · Account, then Docs.

Security and privacy

Accounts are isolated by the database itself; passwords, keys and secrets are encrypted, never shown again and never logged; phone numbers are masked in logs; recordings are deleted after your plan's days; calling hours, do-not-call and 3 attempts a day apply to every call; when Meghly's admin opens your panel for support, a red bar shows it and every change is audited under their name.

Inbound and outbound calls — the full picture

Outbound: the agent calls people (order confirmation, reminders, dues). Inbound: the agent answers your number (support, bookings, questions). The conversation, tools, files, flows, results, recordings and billing are the same; what differs is how a call starts and which rules apply.

OutboundInbound
Needsan outbound agent, a published skill, minutes or walletan inbound agent, a number (rented or forwarded), minutes or wallet
Call datayou send the variables; required ones must be therethe caller cannot send any; Parley adds caller_number, caller_known, caller_previous_calls and the caller's latest campaign contact data
Hourscalling hours only (default 09:00–20:00, never outside 08:00–21:00)the number's office hours (any, overnight too); after hours: message, voicemail, night agent, desk or your mobile
Do-not-call, 3 dials a day, KYCapply (KYC for campaigns only)do not apply
All lines busythe call waits in the queuehold message up to 30 s, then a callback message, a callback task and call.callback_requested

On every call

Opening line (recorded: plays at once; or said by the AI) → conversation following the instructions, Files and the flow if any → phone keys, tools ("one moment" while they run), re-asks on silence and a time limit → "don't call me again" adds the number to do-not-call → hand-over to the desk or a phone → the result → recording, transcript, AI summary within 30 s, bill. A call keeps the skill version it started on.

Outbound

Inbound

People

Live desk: your team's browser softphones, rung one by one (longest idle first); unanswered → back to the AI or a callback; the member sees why and what the agent knows. Transfer to a phone: up to 10 named numbers; the agent stays with the caller until someone answers, else tells the caller and carries on; the number is never given to the AI or the transcript. Both stay one call, recorded and billed; webhook call.handover.

States and endings

Queued → Dialing → Ringing → Answered → InConversation → Completed (inbound starts at Ringing); also NoAnswer, Busy, Voicemail, Rejected, Failed, Cancelled, and HandingOver → WithHuman. End reasons: agent_ended, caller_hung_up, silence, time_limit, voicemail, voicemail_left, handed_over, transferred, opt_out, lines_busy, caller_abandoned, agent_unavailable, not_dialled.

Billing

From answer to hang-up in 10-second steps, plan minutes first, then the wallet. Free: unanswered, busy, rejected and cancelled calls, inbound hold and ringing. Desk, mobile and transfer minutes are part of the same call. Your own carrier bills its line itself. With no minutes and no money, no new call and no transfer starts; calls on the line are not cut.

The API for all of this is in the API reference.

Call links — automatic calls from any system

Parley gives you a link. Your shop, CRM, POS or own app sends its data to the link; your agent calls the customer; when the call ends, Parley can send the result back to your system. No programmer and no fixed format needed.

1. Before you start

You need an outbound agent (Agents page) whose skill has the variables the agent should know (e.g. customer_name, order_id), minutes or balance, and calls happen within calling hours (usually 09:00–20:00); data arriving at night waits for the morning.

2. Make a link

Panel → Call links → New link, give it a name and choose the agent. The link (https://…/in/cl_…/<secret>) is a key: anyone who has it can start calls with your agent. If it leaks, press New secret — the old link stops at once.

3. Send data to it

4. What data we take

Whatever JSON your system produces, with your own field names. Required: a phone number (01711000000, +8801711000000, with dashes or spaces, Bangla digits — all fine). Strongly recommended: a unique id (order number): the same id is never called twice. Plus the fields for the agent's variables. Other fields can be used in conditions. One request may carry a list of up to 100 records (set "List of records" to its path, e.g. leads; leave it empty when the body itself is a list).

5. Choose the fields

Send one test; the link keeps the last request and shows its fields as paths: billing.phone = "phone inside billing", line_items.0.name = "name of the first item". Choose the phone field (no calls until you do), the unique id, a field for each variable, optional conditions (Is, Is not, Contains, Is one of, Has a value, Is empty, More than, Less than — all must match) and an optional delay. Check with the last request shows who would be called, without calling.

6. What the link answers

JSON with one result per record: queued, duplicate, skipped, invalid, refused, sample, ping, paused (see the table above). HTTP: 200 taken · 400 not JSON/form · 403 sender check failed · 404 wrong link · 413 too large · 429 too fast. A turned-off link still answers 200 (nothing called) so senders don't disable the webhook.

7. Send the result back (optional)

On the link's page, part 3: when (call ends / AI summary ready), method, https address, headers, body, and which end states. Placeholders: {var.x}, {result.status}, {result.field}, {call.state|summary|id|to|durationSec|billableSec|endReason|answeredAt|endedAt}, {secret.NAME} (headers only). Values are escaped for JSON, form and URL automatically; write the quotes yourself. Sent once per call; 2xx = delivered, otherwise retried after 1 m, 5 m, 30 m, 2 h, 6 h. Every request carries Meghly-Signature, Meghly-Event and Meghly-Delivery. WooCommerce, Shopify and CRM examples are above.

8. Security

What we do: 160-bit random link secrets stored encrypted and compared in constant time; the same 404 for any wrong link; accounts isolated by the database itself; 120 requests a minute per link and 300 per sender address; one call per unique id, 3 attempts a day per number, do-not-call, calling hours and balance apply; result requests go only to public https addresses, never follow redirects, and the server name must be written by you (the sender's data cannot pick the server); values cannot break JSON, add headers or expand into secrets; secrets only in headers and never logged; phone-carrier passwords can never be sent; only account admins manage links, every change audited.

What you should do: turn on the signature check (part 4: Shopify / WooCommerce buttons, or your own HMAC-SHA256 header) so only your shop can start calls; add your server's IPs if they are fixed; use conditions; keep the link out of code and git; give the result API a narrow key; verify our Meghly-Signature (v1 = hex HMAC-SHA256 with the link's secret part over t + "." + body; reject if t is over 5 minutes old — Node and PHP code above).

What we keep: the last request per link (≤ 64 000 characters) for choosing fields, replaced by the next one and deleted with the link; the last 500 events per link; the result-request log with secrets hidden.

9. Limits

Body 1 MB · 100 records a request · 120 requests/min per link, 300 per IP · 50 links per account · variable values 2000 characters · delay 0–1440 minutes · 3 attempts per number per 24 h · your result endpoint must answer within 10 s.

API reference (developers)

Base address: your Parley address (e.g. https://voice.meghly.com). Everything under /v1 needs Authorization: Bearer <sign-in token> of an account admin (links hold a secret, like API keys). The link itself (/in/…) needs nothing but its address.

Method and pathWhat it does
POST /in/{linkId}/{secret}Data in: queue calls from any JSON or form body
GET /in/{linkId}/{secret}Check the address: {"ok":true,"link":"Shop orders","active":true}
GET /v1/call-linksAll links of the account (with their full address)
POST /v1/call-linksMake a link
GET /v1/call-links/{id}One link with its last request, its fields and a suggested mapping
PUT /v1/call-links/{id}Change name, agent, on/off, mapping, sender checks, result request
DELETE /v1/call-links/{id}Delete (its events and result log too)
POST /v1/call-links/{id}/rotateNew secret: the old address stops at once
POST /v1/call-links/{id}/previewWho a mapping would call, from the last request or a pasted sample; calls nobody
POST /v1/call-links/{id}/action-previewThe result request as it would be sent, secrets hidden; sends nothing
GET /v1/call-links/{id}/hits?limit=100Requests received and what each did
GET /v1/call-links/{id}/deliveries?limit=100Result requests sent, their answers and next try
POST /v1/call-links/deliveries/{id}/retrySend a result request again now
PUT /v1/secrets/{NAME}Store a secret ({"value":"…"}) for {secret.NAME} and signature checks

Make a link — POST /v1/call-links

{
  "name": "Shop orders",
  "agentId": "01a1f038-6417-7cf8-94bf-c501cccb4da8",
  "mapping": {
    "phone": "billing.phone",
    "key": "id",
    "variables": { "customer_name": "billing.first_name", "order_id": "id", "amount": "total" },
    "items": null,
    "filters": [ { "path": "payment_method", "op": "equals", "value": "cod" } ],
    "delayMinutes": 5,
    "guard": {
      "allowedIps": [ "203.0.113.10" ],
      "signatureHeader": "X-WC-Webhook-Signature",
      "signatureSecret": "SHOP_WEBHOOK_SECRET",
      "signatureEncoding": "base64"
    }
  },
  "action": {
    "event": "call.summarized",
    "method": "POST",
    "url": "https://your-shop.com/wp-json/wc/v3/orders/{var.order_id}/notes",
    "headers": { "Authorization": "Basic {secret.WOO_AUTH}" },
    "body": "{\"note\":\"Parley: {call.state}. {call.summary}\"}",
    "contentType": "application/json",
    "states": [ "Completed" ]
  }
}

Only name and agentId are required; mapping, its guard and action can be set later. Answer 201:

{
  "id": "01a1f038-6436-7e51-b4ab-adae638ca140",
  "name": "Shop orders",
  "agentId": "01a1f038-6417-7cf8-94bf-c501cccb4da8",
  "active": true,
  "url": "https://voice.meghly.com/in/cl_tees7rsdntaf9yf48yf7/fxwiawhr5cjcyirw4iefwf4zq5j33rbv",
  "mapping": { … },
  "action": { … },
  "sampleAt": null,
  "createdAt": "2026-11-19T10:00:00Z",
  "updatedAt": "2026-11-19T10:00:00Z"
}
FieldRules
mapping.phone, key, items, variables.*, filters[].pathPaths: a.b, a.0.b, a[0].b, $.a.b; up to 200 characters; case-forgiving
filters[].opequals, not_equals, contains, in (comma list), exists, missing, greater_than, less_than; up to 10 filters
delayMinutes0–1440
guard.allowedIpsUp to 20 addresses or ranges (203.0.113.0/24)
guard.signature*Header name + the name of one of your secrets; base64 (Shopify, WooCommerce) or hex; a sha256= prefix is accepted
action.eventcall.completed or call.summarized
action.methodPOST, PUT, PATCH, GET, DELETE
action.urlhttps only; the server name written out (no placeholders before the first /); no secrets
action.headersUp to 10; not Host or Content-Length; secrets allowed here
action.contentTypeapplication/json, application/x-www-form-urlencoded, text/plain
action.statesAny of Completed, NoAnswer, Busy, Voicemail, Failed, Rejected, Cancelled; empty = all

Errors are 400 with every problem listed:

{ "error": "invalid", "message": "The link has problems.",
  "details": [ "phone: not a field path (e.g. billing.phone)", "action.url: an https:// address" ] }

Preview a mapping — POST /v1/call-links/{id}/preview

request:  { "mapping": { "phone": "billing.phone", "key": "id", "variables": { "customer_name": "billing.first_name" } } }
answer:   [ { "index": 0, "phone": "8801711223344", "variables": { "customer_name": "Rahim" }, "key": "727", "problem": null } ]

Preview the result request — POST /v1/call-links/{id}/action-preview

request:  (an "action" object, as above)
answer:   { "request": "POST https://your-shop.com/…/orders/727/notes\nAuthorization: Basic •••\n\n{\"note\":\"…\"}",
            "problems": [] }

Events — GET /v1/call-links/{id}/hits

[ { "at": "2026-11-19T10:01:00Z", "outcome": "queued", "callId": "01a1…", "detail": "key 727" },
  { "at": "2026-11-19T10:00:30Z", "outcome": "refused", "callId": null, "detail": "wrong or missing signature in X-WC-Webhook-Signature" } ]

Result log — GET /v1/call-links/{id}/deliveries

[ { "id": "cd01…", "callId": "01a1…", "event": "call.completed", "status": "pending", "attempts": 1,
    "nextAttemptAt": "2026-11-19T10:06:00Z", "lastStatusCode": 500, "lastError": "answered 500",
    "request": "POST https://…\nAuthorization: Basic •••\n\n{…}", "createdAt": "…", "deliveredAt": null } ]

status: pending (waiting or retrying), delivered, failed (all tries used).

Calls, numbers, files and flows

Use an API key (Authorization: Bearer mvk_…) with the scope shown (read grants every read; each write scope grants its own reads), or a panel sign-in token.

Method and pathScopeWhat it does
POST /v1/callscalls:writeQueue an outbound call: {agentId, to, variables, idempotencyKey, scheduledAt}; same key = same call; 400 invalid_variables, 409 do_not_call / retry_limit / outbound_frozen / idempotency_conflict
POST /v1/calls/{id}/cancelcalls:writeCancel a call still queued
GET /v1/callscalls:readThe list. Filters: from, to, agent, direction, endReason, result (Accepted, Rejected, none), outcome, minCost, maxCost, q, limit, cursor; the next page's cursor is in X-Next-Cursor
GET /v1/calls/summarycalls:readThe tiles for the same filters: all, task success, to a person, not answered, failed
GET /v1/calls/export.csvcalls:readThe filtered list as CSV, streamed; numbers partly hidden
GET /v1/calls/{id}, /transcriptcalls:readOne call with its events and result; its turns (caller, agent, tool — flow moves appear as flow_step: ask → cancel)
GET /v1/numbers, /availablecalls:readYour numbers; free pool numbers with their rent
POST /v1/numbers/{id}/rent, POST /v1/numbers/forwardedcalls:writeRent a pool number; connect your own forwarded number ({number, agentId?, label?})
PUT /v1/numbers/{id}, /routingcalls:writeThe answering inbound agent; {hours, weekdays, afterHours, afterHoursAgentId, afterHoursMessage, deskId, forwardTo, forwardInHours, forwardRingSeconds}
GET /v1/caller-numbers, PUT /v1/agents/{id}/caller-numberread / agents:manageWhich numbers an outbound agent may show; choose one ({numberId}, null = default)
GET /v1/compliancereadKYC, outbound on/frozen, calling hours, limits
GET/POST/DELETE /v1/files, POST /v1/files/text, /v1/files/urlread / skills:manageFiles: upload, write, add a web page, delete; status and progress
PUT /v1/agents/{id}/filesagents:manageWhich files an agent uses (applies at once)
GET /v1/agents/{id}/estimate, /latencyreadCost per minute by part; listen / think / speak medians of the last 7 days
POST /v1/skills/{id}/versionsskills:manageA new version; its definition may hold a flow (below)

A flow inside a skill definition (box positions x, y are kept for the canvas and never sent to the AI):

"flow": {
  "start": "ask",
  "steps": [
    { "id": "ask", "type": "ask", "text": "Ask {customer_name} if order {order_id} is right.",
      "next": [ { "to": "confirm", "when": "the caller says yes" }, { "to": "cancel", "when": "the caller says no" } ] },
    { "id": "confirm", "type": "tool", "tool": "submit_result",
      "next": [ { "to": "thanks", "field": "status", "equals": "confirmed" }, { "to": "bye" } ] },
    { "id": "cancel", "type": "say", "text": "Say sorry, the order is cancelled.", "next": [ { "to": "bye" } ] },
    { "id": "thanks", "type": "end", "text": "Thank them." },
    { "id": "bye", "type": "end" }
  ]
}

Step types: say, ask, tool, handover, end. A line has at most one of when, field + equals, outcome (ok/failed, tool steps only). A golden case may expect a path: "expect": { "path": ["ask", "cancel", "bye"] }. A flow that cannot work answers 400 with every problem, e.g. Step 'lost' cannot be reached from the start step 'ask'.

Prefer a plain API?

POST /v1/calls with an API key (calls:write) does the same for one call: {"agentId":"…","to":"+8801711000000","variables":{…},"idempotencyKey":"order-A-1001"}, and the call.completed webhook carries the result. Call links are the no-code way to get the same.